ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এখনো পুরোপুরি নেভেনি বঙ্গবাজারের আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ৪ এপ্রিল ২০২৩
এখনো পুরোপুরি নেভেনি বঙ্গবাজারের আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ আগুন এখনো পুরোপুরি নেভেনি। সামনের অর্ধেকাংশে আগুন নিভলেও পেছনের দিকে থাকা দোকানের মালামাল এখনো পুড়ছে।

এর আগে, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে এ আগুন লাগে। এরপর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

মঙ্গলবার দুপুর ২টার পর সরেজমিনে দেখা যায়, কিছু অংশে এখনো দেখা যাচ্ছে আগুন। এর মাঝেই কাজ করছেন ফায়ার সার্ভিস ও অন্য বাহিনীর সদস্যরা।

Advertisement

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) বলেন, পানি সংকট, উৎসুক জনতা ও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও ওয়াসাসহ অনেক বাহিনী ও সংস্থা আমাদের সঙ্গে কাজ করেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!