ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবাজারের আগুন

ডেইলি বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৩২, ৪ এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবাজারের আগুন
ছবি: সংগৃহীত

ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজধানীর বঙ্গবাজার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। সাড়ে ৬ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের এ খবর শুধু বাংলাদেশের গণমাধ্যমে নয়, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও ফলাও করে প্রচার হয়েছে। বঙ্গবাজার দেশে পাইকারি কাপড়ের অন্যতম প্রধান মার্কেট হিসেবে পরিচিত। 

রয়টার্স, এপি, আলজাজিরা, দ্য গার্ডিয়ান ও সিজিটিএন, ডেকান হেরাল্ড, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, হিন্দুস্তান টাইমসসহ প্রধান প্রধান আন্তর্জাতিক বার্তাসংস্থা ও সংবাদমাধ্যমে বঙ্গবাজারের আগুনের এসেছে। দুর্ঘটনার পর থেকেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনার তাৎক্ষণিক খবরও প্রচার করা হয়।

সিঙ্গাপুরভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএ ‘বাংলাদেশের রাজধানীর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড’ শিরোনামে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে।

Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা লিখেছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার বঙ্গবাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক টেলিফোনে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানিয়েছেন। পরে অবশ্য ফায়ার সার্ভিসের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, বিজনেস রেকর্ডারসহ আরো অনেক গণমাধ্যম একই ধরনের সংবাদ প্রচার করেছে।

গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়া টুডে, ডেকান হেরাল্ড, হিন্দুস্তান টাইমস, ট্রিবিউন ইন্ডিয়া, ইন্ডিয়া টিভিসহ দেশটির মূলধারার বেশিরভাগ গণমাধ্যমই অগ্নিকাণ্ডের খবর প্রকাশ করেছে। বঙ্গবাজারের আগুনের খবর উঠে এসেছে ডনসহ পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমেও।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতের খবরও মেলেনি। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমানবাহিনী এবং অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করে সাড়ে ৬ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!