মঙ্গলবার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি বলেন, আমাদের জানা মতে শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই আড়াই হাজারের মতো দোকান রয়েছে। সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার জন্য মালামাল তুলছিলেন। ঈদ মৌসুমে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়েছে।
.png)
তিনি বলেন, ব্যবসায়ীদের পুঁজি বলতে দোকানের মালামালই। মালামাল পুড়ে গেলে তাদের পুঁজি বলতে সব শেষ। এখন তাদের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, রমজানে ঈদকেন্দ্রিক ব্যবসার ক্ষতি পুষিয়ে দিতে প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানাচ্ছি।