[ রাজধানী ]
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫
ছবি: প্রতীকী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৫ জনকে গ্রেফতারর করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদেরে কাছ থেকে ২ হাজার ৩৯৩ ইয়াবা, ৯ কেজি ৯১৫ গ্রাম গাঁজা, ১৬ পুরিয়া ৫৮ গ্রাম হেরোইন ও ৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
.png)
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!