[ রাজধানী ]
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত
ছবি: প্রতীকী
রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় সড়ক দুর্ঘটনায় নুর ইসলাম (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
শুক্রবার দিনগত রাত ৩টার দিকে বিবির বাগিচা দুই নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার যাত্রাবাড়ী থানার ওসি মো. মফিজুল আলম জানান, এখন পর্যন্ত নিহতের কোনো স্বজন থানায় যোগাযোগ করেনি। কোনো এক যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত জানার জন্য চেষ্টা চলছে।
.png)
জানা গেছে, নিহত নুর ইসলামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার কালিকাপুর গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুর রশিদ।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!