ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]
নিউ সুপার মার্কেটে আগুন

‘চেয়ে চেয়ে দেখছি আগুনে পুড়ছে দোকান, কিছুই করার নেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫, ১৫ এপ্রিল ২০২৩
‘চেয়ে চেয়ে দেখছি আগুনে পুড়ছে দোকান, কিছুই করার নেই’
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মঈনুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

‘নিজের চোখে চেয়ে চেয়ে দেখছি, আমার দোকান পুড়ছে। কিন্তু ভেতরেও ঢুকতে পারছি না। কোনো মালামাল বের করতে পারিনি। এ আগুনে শুধু আমার দোকান নয়, পুড়ছে আমার ঈদে জমে ওঠা কেনাকাটা, আর আমার স্বপ্ন।’

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মঈনুল ইসলাম এ কথা বলেছেন। মার্কেটের অদূরে দাঁড়িয়ে বিলাপ করে কাঁদছেন আর বলছেন, মার্কেটটির দ্বিতীয় তলায় ৩২৫ নম্বর দোকানটি আমার। এটি মূলত পাঞ্জাবির দোকান। 

তিনি বলেন, প্রায় ২০ লাখ টাকার মালামাল আমার দোকানে। আগুনের শুরুতে কিছু মালামাল বের করতে পেরেছিলাম। এরপরে আর ঢুকতে পারিনি। দ্বিতীয় তলায় এসি বিস্ফোরণ হচ্ছে, প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, যে কারণে ফায়ার সার্ভিসের ভেতরে ঢুকতে দিচ্ছে না।

Advertisement

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের আগুন বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ২৮টি ইউনিট এরই মধ্যে কাজ করছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরআই
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!