[ রাজধানী ]
নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন শনিবার সকালে ১০টার দিকে দুর্ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন।
তিনি বলেন, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে।
.png)
এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ ৩০টি ইউনিট কাজ করে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!