ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের পুকুর থেকে নেয়া হচ্ছে পানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩০, ১৫ এপ্রিল ২০২৩
আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের পুকুর থেকে নেয়া হচ্ছে পানি
ঢাকা কলেজের পুকুর। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকাল থেকেই কলেজের পুকুরের থেকে ১০টির বেশি পাম্প বসানো হয়েছে।

তিনি বলেন, বিপজ্জনক অবস্থায় আমাদের কাছে সাহায্য চাওয়ার পর আমরা সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। মূল ফটক এবং পার্শ্ববর্তী গেট খুলে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস পানি নিচ্ছে। আরো যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা করব।

Advertisement

এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। সর্বশেষ খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!