[ রাজধানী ]
নিউ সুপার মার্কেটে আগুন, বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত
রাজধানীর নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা কাজ করছেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৬ ইউনিট।
এর আগে, শনিবার ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তারা উৎসুক জনতা নিয়ন্ত্রণের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করছেন।
.png)
পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ আহমেদ জানান, শনিবার ভোরের দিকে ঢাকা নিউ সুপার মার্কেটের তিনতলায় আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট।
এদিকে আগুনের সূত্রপাত ও হতাহতের সংখ্যা প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!