ফায়ার সার্ভিসের সদর দফতরে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন উদ্ধার কাজ চলছে।
এর আগে, বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটে নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের টিনশেডের গুদামটিতে আগুন লাগে।
.png)
শাহজাহান শিকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানাটিতে প্লাস্টিক ছিল। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।