গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় একটি টেক্সটাইল মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে।
বুধবার দুপুর পৌনে ১টার দিকে কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার জমজম স্পিনিং মিলস্ লিমিটেডে এ আগুনের ঘটনা ঘটে।
.png)
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার জমজম স্পিনিং মিলস্ লিমিটেডের সামনের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এ ঘটনা এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।