এ সময় শতাধিক বিঘা পানের বরজসহ তিনটি বসত ঘর পুড়ে যায়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে, মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী হাজরাহাটি গ্রামের আগুনে পুড়ে ১১টি ঘর এবং কয়েকটি পানের বরজ পুড়ে যায়।
জানা যায়, কুষ্টিয়ার মিরপুরের এই এলাকাটি পান চাষের জন্য প্রসিদ্ধ। এ এলাকায় শতশত বিঘা জমিতে পানের বরজ রয়েছে। বুধবার দুপুর ১টার দিকে স্থানীয় একটি পানের বরজে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই আগুন প্রায় ১০টি পানের বরজে ছড়িয়ে পড়ে।
.png)
মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সবুজ হোসেন বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আড়াই ঘণ্টা পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। তিনটি ঘর ও প্রায় ১০০ বিঘার ওপরে পানের বরজ পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি।