ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বায়ুদূষণ: ঢাকায় ৭ যানবাহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৭, ১৮ এপ্রিল ২০২৩
বায়ুদূষণ: ঢাকায় ৭ যানবাহনকে জরিমানা
ফাইল ফটো

বায়ুদূষণের বিরুদ্ধে চলমান মাসব্যাপী বিশেষ অভিযানে ঢাকায় ৭ যানবাহনের কাছ থেকে ২২ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের  নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা শাহীনের নেতৃত্বে ঢাকার খিলক্ষেত এলাকায়  মোবাইল কোর্টে পরিচালনা করা হয়।

অভিযানে যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের মাধ্যমে বায়ুদূষণের দায়ে ৭ যানবাহনকে জরিমানা করা হয়।  এ সময় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Advertisement

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইং এই মোবাইল কোর্ট পরিচালনা করছে। ঢাকার আশেপাশে বায়ুদূষণ বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!