ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৫, ২১ এপ্রিল ২০২৩
রাজধানীতে মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা 
ফাইল ফটো

রাজধানীর মিরপুরে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন (৭৯) মিরপুর ১২ নম্বর ঝিলপাড় দারুল আল কাম মাদরাসার শিক্ষক। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

রূপনগর থানার ওসি আরিফুর রহমান সরদার এ তথ্য নিশ্চিত করে জানান, মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনায় হাসান নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সে নিহত মাদরাসা শিক্ষকের ব্যক্তিগত সহকারী। 

Advertisement

ওসি আরো বলেন, আটকের সময় হাসানের সারা গায়ে রক্তের দাগ ছিল। প্রাথমিকভাবে সে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!