শিবগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আলম ঝাপড়া নামে এক ইউপি সদস্যকে প্রকাশ্য কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে, শুক্রবার রাতে নিহতর ভাই বাবলু হাসান বাবু বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নয়ালাভাঙা এলাকার রাজু আহমদ, বাবলু এবং দুরুল হাদা।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মামলা হওয়ার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
.png)
গত বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি যাচ্ছিলেন আলম ঝাপড়া। এ সময় সুন্দর পুর এলাকার নবাব মোড়ে পৌঁছালে নয় থেকে ১০ জন ককটেল ফাটিয় তার গতিরোধ করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে আলমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলম নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদর ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলন।