জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) ইফতেখায়ের আলম জানান, রংপুর জেলার আটটি থানায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এতে কোতোয়ালি থানা পুলিশ দুইজনকে, তারাগঞ্জ থানা পুলিশ তিনজনকে, বদরগঞ্জ থানা পুলিশ সাতজনকে, মিঠাপুকুর থানা পুলিশ দুইজনকে, পীরগঞ্জ থানা পুলিশ দুইজনকে, পীরগাছা থানা পুলিশ একজনকে এবং কাউনিয়া থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ জন রয়েছেন। অন্যান্য মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
.png)