ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ১৩ এপ্রিল ২০২৩
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ নগরীতে মাদক বিক্রির অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমিরুল ইসলাম সুমনকে ১৭ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার রাত দেড়টার দিকে গাজীপুরের শ্রীপুর থানার বাঘের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমিরুল ইসলাম সুমন ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার মৃত শরিয়ত উল্লাহর ছেলে।

Advertisement

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ২০০৫ সালের ১১ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর সানকিপাড়া এলাকা থেকে ৪৮ গ্রাম হেরোইনসহ আমিরুল হক সুমনকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। পরে সুমনসহ তার সঙ্গে অন্য মাদক ব্যবসায়ী আ. ছাতির, ফরহাদ মিয়া, বাপ্পী রনি দাস, মানিক রনি দাস ও মোস্তাক আহম্মদের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠালে জামিনে মুক্ত হয়ে পালিয়ে যায় সুমন। 

এদিকে মামলাটি তদন্ত শেষে সুমনসহ অপরাপর আসামিদের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলায় সুমনের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে অন্য আসামিদেরকে বেকসুর খালাস দেন বিচারক।

তিনি বলেন, সুমন গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৭ বছর দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর থানার বাঘের বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!