[ দেশজুড়ে ]
ময়মনসিংহে হেরোইনসহ যুবক গ্রেফতার
গ্রেফতার- প্রতীকী ছবি
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় হেরোইনসহ দেলোওয়ার হোসেন রুবেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে মুক্তাগাছা পৌরশহরের ত্রিমোহিনী নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দেলোওয়ার হোসেন মুক্তাগাছা উপজেলার ঘোষবাড়ি গ্রামের জয়নুদ্দিনের ছেলে।
মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলোওয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মাদকসহ ছয়টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছেন তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!