ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ১২ মার্চ ২০২৩
সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার
হেরোইনসহ গ্রেফতারকৃত মো. আশিক- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে ছয় কোটি ৭০ লাখ টাকার ছয় কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ মো. আশিক নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫ এর মিডিয়া সেল। এর আগে, শনিবার দিবাগত রাত ১টার দিকে গোাদাগাড়ী থানাধীর সারাংপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিক একই এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ জানতে পারে শনিবার রাতে একটি চক্র হেরোইনের বড় চালান পাচার করবে। এর ভিত্তিতে রাজশাহীর দুর্গম চর এলাকায় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে র‌্যাবের অপারেশন দল দীর্ঘ আট থেকে নয় ঘণ্টা অভিযান পরিচালনা করে। কিন্তু চক্রটি এরই মধ্যে চালানটি ভিন্ন পথে নদী পার করে আশিকের বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে র‍্যাব নদী পার হয়ে রাত সাড়ে ১২টার দিকে আশিকের বাড়ি ঘেরাও করে।

Advertisement

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আশিকের বাবা মাদক কারবারি সাইফুল পালিয়ে যান। পরে আশিক পালানোর চেষ্টাকালে র‌্যাবের হাতে ধরা পড়েন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাইফুলের রান্নাঘরের চুলার পেছনে মাটিতে পোঁতা মাছ ধরার জালের ভেতর থেকে ছয় কেজি ৭০০ গ্রাম হেরোইন ও নগদ এক লাখ ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে আশিক ও তার বাবার বিরুদ্ধে রাজশাহী গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পলাতক আশিকের বাবা সাইফুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!