[ দেশজুড়ে ]
অর্ধকোটি টাকার হেরোইনসহ ২ নারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালান করে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই নারীকে গ্রেফতার জেলা কাউন্টার টেররিজম ইউনিট।
বুধবার বিকেলে জেলা কাউন্টার টেররিজম ইউনিটের এসআই মিজানুর রহমান গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার মধ্য রাতে উপজেলার রসুলপুর এলাকার আলী হোসেন ওরফে কালুর মুদি দোকানের সামনে থেকে ৫শ’ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতাকৃতরা হলেন, খোদেজা বেগম ওরফে খুদি (৪০) ফতুল্লা থানধীন রসুলপুর এলাকার আলমের স্ত্রী ও শাহিদা ওরফে চায়না কেগম একই থানার নিশ্চিতপুর এলাকার নূর হোসেনের স্ত্রী।
এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদে জানা যায়- ফতুল্লা এলাকায় মাদকের একটি চালান প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে রসুলপুর এলাকা থেকে হেরোইনসহ দুই নারীকে গ্রেফতার করা হয়। হেরোইনের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!