[ দেশজুড়ে ]
হেরোইনসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম
নীলফামারীর ডোমারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম নামে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০১৭ সালের ২৮ মে হেরোইনসহ রফিকুলকে ডোমার থানাধীন ছোট রাউতা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার নামে ডোমার থানায় মাদক আইন একটি নিয়মিত মামলা করা হয়। চলতি বছরের ২২ জানুয়ারি রফিকুলকে দুই বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। কিন্তু রফিকুল জামিনে মুক্ত হয়ে দীর্ঘ দিন আত্মগোপনে থাকেন। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকা থেকে রফিকুলকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ওসি মাহমুদ-উন-নবী।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!