[ দেশজুড়ে ]
কোটি টাকার হেরোইনসহ ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক কোটি ৩৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আরিফ হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। তাকে উপজেলার দোভাগী গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী সদরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সনজয় কুমার এসব তথ্য জানান।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল শনিবার সকালে আরিফ হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ি থেকে এক কোটি ৩৭ লাখ টাকার এক কেজি ৩৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেন র্যাব সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন, র্যাব-৫, সিপিসি-১ রাজশাহী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সনজয় কুমার সরকার।
.png)
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!