ফের পুড়ল পাহাড়, মাদকদ্রব্য থেকে সূত্রপাত!
ফের আগুনে পুড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল সংলগ্ন পাহাড়। শনিবার (১১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। মাদকদ্রব্য থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণ করছেন সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে ধীরেন্দ্রনাথ দত্ত হলের পাশের পাহাড়ে আগুন দেখতে পায় শিক্ষার্থীরা। আগুনে পাহাড়ের শুকনো পাতা ও লতা-গুল্ম পুড়ে বিবর্ণ রূপ ধারণ করেছে। শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিম বিষয়টি জানালে প্রক্টর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ১০জন সদস্য এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে, সংশ্লিষ্টরা বলছেন মাদকদ্রব্য থেকে এখানে আগুন লেগেছে। এ বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা তাক্ষৎণিক পদক্ষেপ গ্রহণ করি। আজকেও আপনারা দেখতে পেয়েছেন ফায়ার সার্ভিস এসে আমাদের সহযোগিতা করেছে। আগুন ভয়াবহতা কাটার পর আমরা কিছু আলামত সংগ্রহ করেছি এবং পরিবর্তিতে এগুলো তদন্ত করে সেটা আপনাদের অবহিত করব।
.png)

কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ মারুফ জানান, আগুনের সংবাদ পাওয়ার পর পরই আমরা তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হই। সে সময় আগুনের ভয়াবহতা তেমন ছিল না। যতটুকু ছিল স্থানীয়দের সহযোগিতায় ও আমাদের ফায়ার বিট দিয়ে নিভিয়ে ফেলতে সক্ষম হই। বিড়ি সিগারেটের উৎকৃষ্ট অংশ থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন লাগা থামছেই না। ১০ দিনের মাথায় ধীরেন্দ্রনাথ দত্ত হলের পাশের এ পাহাড়ে দুইবার আগুন লাগার ঘটনা ঘটেছে। গত ১ মার্চ এ পাহাড়ে আগুন লেগে পাহাড়ের গাছপালা পুড়ে যায়। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় লালন চত্বর এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাহাড়ে কে বা কারা আগুন দিচ্ছে, খুঁজে পাচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।