ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৬ মামলার আসামি লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ২৫ মার্চ ২০২৩
১৬ মামলার আসামি লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে লাখ টাকার হেরোইনসহ ১৬ মামলার আসামি মো. সোহেল রানা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। 

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ডিবির ইর্নচাজ মোহাম্মদ মোশাররফ হোসেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের বান্দুটিয়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার সোহেল রানা মানিকগঞ্জ সদর থানার বান্দুটিয়া স্লুইচগেট এলাকার মৃত বাবুলের ছেলে। 

Advertisement

মোশাররফ হোসেন জানান, মাদক ব্যবসায়ী মো. সোহেল রানা জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রি করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এসআই মো. মাহাবুব আলম জেলা সদরের বান্দুটিয়া স্লুইচগেট বেড়িবাঁধ সংলগ্ন আমিরুল হক খানের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় দশগ্রাম হেরোইন ও মাদক বিক্রীর দুই হাজার টাকাসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের দাম এক লাখ টাকা বলে জানান তিনি। আসামির বিরুদ্ধে আদালতে ১৬টি মামলা বিচারাধীন রয়েছে। মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!