বৃহস্পতিবার বেলা ১১টার সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্র) আবুল কালাম।
গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ সদরের দাশড়া গ্রামের মৃত নাছির হোসেন খানের ছেলে মো. আবিদ খান এবং মালঞ্চ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে চঞ্চল মাহমুদ। দু’জনের বিরুদ্ধেই আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
.png)
পুলিশ পরিদর্শক (নিরস্র) আবুল কালাম জানান, গ্রেফতারকৃতরা জামিনে বের হয়ে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে এসআই (নিরস্র) মো. মাসুদ রানা শামীমের নেতৃত্বে মানিকগঞ্জ সদর থানার চর হিজুলী গ্রামে অভিযান চালান।
এ সময় আমপলা কোল্ডস্টোরের সামনে হতে মো. আবিদ খান (২২) ও মো. চঞ্চল মাহমুদকে (৪০) ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু রয়েছে বলেও জানান তিনি।