ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলে মাদক বহনের সময় একজন ধরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ১৩ এপ্রিল ২০২৩
মোটরসাইকেলে মাদক বহনের সময় একজন ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেলে করে মাদক বহনের সময় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার কুমিল্লা-কসবা আঞ্চলিক সড়কের বায়েক ইউপির বায়েক উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক রকত মিয়া ওরফে আরিফ মিয়া (২৫) জেলার পৌরশহরের সরকারপাড়া এলাকার মো. আ. রাজ্জাকেরর ছেলে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুমিল্লা-কসবা আঞ্চলিক সড়কের বায়েক ইউপির বায়েক উত্তরপাড়া পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫৯ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!