ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ কেজি গাঁজাসহ ২ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ৯ এপ্রিল ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ কেজি গাঁজাসহ ২ জন আটক
আটক মামুন ও মনির -ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ও কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ২ জন আটক করেছে র‍্যাব।

রোববার সকালে আশুগঞ্জের উজানভাটি হোটেলের সামনে ও ভৈরবের দুর্জয় মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

Advertisement

আটক মামুন হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাইনাল এলাকার মো. হোসেনের ছেলে ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার সামসুদ্দিন ভুঁইয়ার ছেলে মো. মনির হোসেন ভুইয়া।

রোববার দুপুর দেড়টার দিকে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ও কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশুগঞ্জে উজানভাটি হোটেলের সামনে সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপসহ মামুন হোসেনকে আটক করা হয়। পরে তার পিকআপ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানায়, সকালে আরেক অভিযানে ভৈরব দুর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাইক্রোবাসসহ মনির হোসেনকে আটক করা হয়। পরে তার মাইক্রো তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা ও মাদক ক্রয়-বিক্রির নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, তারা হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দেশে এনে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে থাকেন। আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!