মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন।
প্রত্যেক কার্ডধারীকে ২ কেজি করে মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি দেওয়া হয়। মসুর ডাল ৭০ টাকা কেজি, সয়াবিন তেল ১১০ টাকা লিটার ও চিনি ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
.png)
টিসিবির পণ্য পেয়ে প্রশান্ত বনিক ও রেজা মিয়া বলেন, রমজান মাসে স্বল্পমূল্যে তেল, চিনি ও ডাল পেয়ে আমরা অনেক খুশি। সরকারের কাছে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করার জন্য জোর দাবি জানাই।
মাফিয়া বেগম, বিলকিছ আক্তার বলেন, সরকার রমজানে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে অনেক উপকার হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন বলেন, সদর উপজেলার স্বল্প আয় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। সদর উপজেলায় ১৬ হাজার ৬১৮ জন নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মাঝে এ পণ্য বিক্রি করা হবে। মঙ্গলবার পৌরসভার সদর উপজেলা পরিষদ চত্বর, কালভৈরব, কারখানাঘাট আনন্দবাজার ও শেরপুর ঈদগাহ মাঠে চারটি স্থানে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি করা হবে।