বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ফরিদুল হুদা রোডে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়তই বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বিভিন্ন জুতার দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, তিনটি জুতার দোকান অধিক মুনাফার আশায় জুতার গায়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি প্রাইস ট্যাগ বসিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এলিগ্যান্স নামে একটি জুতার দোকানকে চার হাজার, গোল্ডেন মাইল নামে একটি দোকানকে পাঁচ হাজার এবং স্টেপ (ফুট প্রিন্ট) দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
.png)