ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ১৪ এপ্রিল ২০২৩
বরিশালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত জসিম হাওলাদার- ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জ থানার হত্যাচেষ্টা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম হাওলাদারকে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮। গ্রেফতারকৃত মো. জসিম হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার মোজাফফর হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল ও র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি যৌথ দল শুক্রবার রাতে শ্রীনগর থানাধীন বালাশুর এলাকায় অভিযান চালায়। অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জসিম হাওলাদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জসিম ২০১৬ সালের জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে পাশের বাড়ির মো. ছোবহান মোল্লাকে হত্যার জন্য গুরুতর জখমসহ ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ে হাঁটুর উপর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এ মামলায় জসিমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!