ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, যুবক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ১৫ এপ্রিল ২০২৩
মানিকগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় রাবেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুকুর আলী নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে সদর উপজেলার বেংরুই গ্রাম থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত শুকুর আলী একই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বেংরুই গ্রামে বাড়ির পাশের বাঁশবাগান সংলগ্ন ডোবায় বৃদ্ধা রাবেয়ার গলা কাটা লাশ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এর পর ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ জেলা সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Advertisement

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর লাশ নিহত বৃদ্ধার বাড়ির পাশের ডোবায় ফেলে রাখা হয়। ওই গ্রামেরই এক যুবক ধারালো বটি বা দা দিয়ে গলা কেটে ওই বৃদ্ধাকে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত শুকুর আলী পলাতক ছিলেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে সরপাই বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!