ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা 

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯, ১৩ এপ্রিল ২০২৩
পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা 
ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের কাউখালিতে জমি ও পূর্ব বিরোধের জেরে হাসিব বয়াতি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বুধবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিব ওই এলাকার ইউনুস বয়াতির ছেলে। 

নিহত হাসিবের মা নিরু বেগম জানান, স্থানীয় প্রতিপক্ষদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে ও পূর্ব বিরোধে চলে আসছিলো। সন্ধ্যায় ইফতারের পর হাসিবকে প্রতিপক্ষের লোকজন ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। এ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা ইউনুস বয়াতি বলেন, মহারাজ মোল্লা এবং মজিবর গ্রুপের পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

Advertisement

রাজাপুর থানার এসআই পলাশ হোসেন জানান, খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অপরাধ) মোস্তাফিজুর রহমান বলেন, হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!