ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ৬ এপ্রিল ২০২৩
ঝালকাঠিতে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১০টার দিকে শহরের হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তরিকুল ইসলাম সুমন উপজেলার শীতলপাড়া এলাকার মৃত আমজেদ হোসেনের ছেলে।  

Advertisement

ওসি আতাউর জানান, রাতে সুমন ওই এলাকায় একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় কয়েকজন লোক এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  সেখানে তার মৃত্যু হয়।

ওসি বলেন, পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুমনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!