ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঈদের দিনও রাজধানী ছাড়ছেন অনেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪২, ২২ এপ্রিল ২০২৩
ঈদের দিনও রাজধানী ছাড়ছেন অনেকে
ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে নাড়ির টানে এরই মধ্যে রাজধানী ছেড়েছে প্রায় অর্ধকোটি মানুষ। সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার উদযাপন করা হচ্ছে ঈদ। আজ ঈদের দিনও গ্রামের উদ্দেশ্যে অনেকেই ঢাকা ছাড়ছেন।

রাজধানীর বাস কাউন্টারগুলো থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি ছাড়তে দেখা গেছে। তবে যাত্রীর চাপ বেশি না থাকায় নির্দিষ্ট সময়ে গাড়ি না ছাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে বাস কাউন্টার থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, গাড়ি ঢাকায় যথাসময়ে না ফেরায় ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে।

Advertisement

শনিবার দুপুরে আব্দুল্লাহপুর বাস কাউন্টারে কথা হয় পেশায় নরসুন্দর শচীন শীলের সঙ্গে। তিনি বলেন, চাঁদরাত পর্যন্ত আমাদের কাজ থাকে। প্রতিবারই সারারাত কাজ শেষে ঘুমিয়ে দুপুরের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এবারও তাই করছি।

কথা হয় বেসরকারি চাকরিজীবী ফজলে রাব্বির সঙ্গে। তিনি বলেন, ঈদের আগে পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। অফিসের কাজ গুছিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঈদ
লিংক সফলভাবে কপি হয়েছে!