ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকা ও আশপাশের বজ্রবৃষ্টি নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪০, ২৩ এপ্রিল ২০২৩
ঢাকা ও আশপাশের বজ্রবৃষ্টি নিয়ে নতুন বার্তা
ফাইল ফটো

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আকাশ আংশিক মেঘলাও থাকবে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এসব এলাকায় দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ঝড়ো হাওয়ায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, রোববার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮.০° সেলসিয়াস এবং আদ্রতা ছিল ৬২ শতাংশ। গতকালের (২২ এপ্রিল) সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২°সে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২°সে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬-২৩ মিনিটে, আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৫-৩১ মিনিটে। গত ২৪ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার গড় বৃষ্টিপাত ১ মিলিমিটার।

Advertisement

ঢাকায় বহুপ্রতীক্ষিত বৃষ্টি হয় শুক্রবার বিকেলে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  

আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকায় ১, ডিমলায় ১৮, চট্টগ্রামে ৮, কুমিল্লায় ১৩, মাইজদীকোর্টে ১, ফেনীতে ১, কক্সবাজারের ৩, বরিশালে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!