ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে রেশন বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৪, ২৯ এপ্রিল ২০২৩
রাজধানীতে রেশন বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ১
ছবি: প্রতীকী

রাজধানীর মিরপুরের শাহআলী মাজার এলাকায় কম দামে সরকারি রেশনের মালামাল বিক্রির নামে প্রতারণার অভিযোগে এনামুল হক মনির (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার তাকে গেফতার কারা হয়। পুলিশ বলছে, মনির ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করতেন। তিনি নেত্রকোনার পূর্বধলার মাথাং দক্ষিণপাড়ার মৃত আবদুর রহমানের ছেলে।

শাহআলী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ১৪ এপ্রিল মনির নিজেকে ডিবি পুলিশের এএসআই পরিচয় দিয়ে ভুক্তভোগীকে ভিজিটিং কার্ড দেন এবং পুলিশের আইডি কার্ড দেখান। কথাবার্তার একপর্যায়ে তাকে জানান, তার কাছে প্রায় ৪ টনের মতো রেশনের ডাল, চিনি ও তেল আছে। মালগুলো বিক্রি করতে চান। বিনিময়ে তাকে লভ্যাংশ দেবেন। মালামাল দোকানে ডেলিভারি দেওয়ার পর তাকে লভ্যাংশ দিয়ে বাকি টাকা তিনি নিয়ে যাবেন বলে জানান।

Advertisement

তিনি আরো জানান, পরদিন ফোন করে জানান, ঈদের আগে ডেলিভারি নেয়ার সময় রেশন স্টোর ইনচার্জকে কেজিপ্রতি ১২০ দরে ১ লাখ ৮০ হাজার টাকা দিতে হবে। তার কাছে দেড় লাখ টাকা আছে, আরো ৩০ হাজার টাকা লাগবে। সে টাকা দিলে তিনি মালগুলো ডেলিভারি দিতে পারবেন। কথামতো ভুক্তভোগী বিকাশে ৩০ হাজার টাকা পাঠান। এরপর মালামাল চাইলে মনির টালবাহানা শুরু করেন। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মনিরকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!