ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মুহূর্তেই আগুনে পুড়লো প্রাইভেট কার, অল্পের জন্য বেঁচে গেল ৩ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৩, ৪ মে ২০২৩
মুহূর্তেই আগুনে পুড়লো প্রাইভেট কার, অল্পের জন্য বেঁচে গেল ৩ জন
সংগৃহীত ছবি

রাজধানীর বিমানবন্দর সড়কে চলন্ত প্রাইভেট কারে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। এ সময় গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এক পরিবারের তিন সদস্য।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ক্যান্টনমেন্ট এলাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঐ সড়কে সাময়িক যান চলাচলে ব্যাঘাত ঘটে।

জানা গেছে, গাড়িটির মালিক রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সিনিয়র শিক্ষক মোছা. রাফিয়ার। দুর্ঘটনার সময় গাড়িতে তিনিসহ তার মেয়ে ও ছোট ভাই ছিলেন।

দুর্ঘটনাস্থলের পাশেই ফুটপাতে মেয়েকে জড়িয়ে বসে ছিলেন রাফিয়া। আর ছোট ভাই তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। এ সময় দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে রাফিয়া বলেন, গাড়িটি আমি নিজেই চালাচ্ছিলাম। হঠাৎই গাড়ির সামনে ইঞ্জিনের অংশে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে কোনোরকমে মেয়ে ও ভাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি। আমার গাড়িতে কোনো গ্যাস সিলিন্ডার নেই। কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না। আল্লাহর রহমতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।

Advertisement

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মমিমুল ইসলাম নামে এক সিএনজিচালক বলেন, গাড়িটি থামার সঙ্গে সঙ্গে আমিসহ আরো কয়েকজন পথচারী বালি ও পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে পুরো গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!