[ রাজধানী ]
সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার সাইফুল
ইয়াবা। প্রতীকী ছবি
রাজধানীর মতিঝিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ হাজার ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৯) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
শুক্রবার (৫ মে) দিনগত রাতে মতিঝিলে পূর্বাণী হোটেল সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. শামীম হোসেন জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের চালান আনা-নেওয়ার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ৫০ হাজার ইয়াবাসহ সাইফুল নামে এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
.png)
সাইফুল এর আগেও ফরিদপুরে গ্রেফতার হয়েছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে বলেও জানান ডিএনসির এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!