শুক্রবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
অপরদিকে তাদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
.png)
মামলার সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি মতিঝিল থানার আরামবাগ এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টায় অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা হস্তান্তরের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঐ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১ হাজার পিস ইয়াবা। এ ঘটনায় মতিঝিল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ।