[ রাজধানী ]
বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
ছবি: প্রতীকী
রাজধানীর আজিমপুর এলাকায় নিউ পল্টনের বাসায় বাথরুমে থাকা বালতির পানিতে পড়ে দুই বছর বয়সী শিশু আয়মান ঢালির মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। শিশুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
শিশুটির নানি খুশি বেগম জানান, আয়মানকে উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন তারা। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক রাত পোনে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মৃত আয়মান মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুড়িগাঁও গ্রামের সৌদিপ্রবাসী মোজাম্মেল ঢালীর ছেলে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শিশুর মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!