ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ডিএনসিসির ১০ আঞ্চলিক কার্যালয় শনিবারও খোলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৯, ১৭ মে ২০২৩
ডিএনসিসির ১০ আঞ্চলিক কার্যালয় শনিবারও খোলা
ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনিসিসি) ১০টি আঞ্চলিক কার্যালয় আগামী জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন শনিবারও খোলা থাকবে। হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন ফি ও ডিএনসিসির মালিকানাধীন মার্কেটের দোকান ভাড়াসহ বিভিন্ন সেবার রাজস্ব পরিশোধের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার ডিএনিসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে বিষয়টি কার্যকর করেছেন।

অফিস আদেশে জানানো হয়, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন ফি ও ডিএনসিসির মালিকানাধীন মার্কেটের দোকান ভাড়াসহ বিভিন্ন সেবার রাজস্ব পরিশোধের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরো বলা হয়, চলতি মাস থেকে আগামী জুন পর্যন্ত নিয়মিত কার্যদিবস ছাড়াও সাপ্তাহিক ছুটির দিন (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিএনসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ের রাজস্ব বিভাগসহ প্রধান রাজস্ব কর্মকর্তার কার্যালয়ে অবস্থিত বাজার শাখা খোলা থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!