আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের সব জেলায় কম বেশি বৃষ্টি হয়েছে। সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে তা কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে। বিকেল বা সন্ধ্যায় রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আবারো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
এদিকে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা আকারে ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
.png)