[ রাজধানী ]
বাংলামোটরে দোকানে আগুন
ফাইল ফটো
রাজধানীর বাংলামোটরে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানান।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।
.png)
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!