ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শনিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩৮, ২ জুন ২০২৩
শনিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
প্রতীকী ছবি

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য আগামীকাল (শনিবার) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য শনিবার (৩ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা মগবাজার, মৌচাক, মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডডি কলোনি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!