ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নবজাতকের মরদেহ মুখে নিয়ে দৌড়াচ্ছিলো কুকুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪২, ১০ জুন ২০২৩
নবজাতকের মরদেহ মুখে নিয়ে দৌড়াচ্ছিলো কুকুর
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চতুর্থ শ্রেণির হোটেলের সামনের রাস্তা থেকে কুকুরের মুখ থেকে একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফুটপাতের কয়েকজন দোকানদার কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশে খবর দেয়।

ফুটপাতে শরবত বিক্রেতা সুমন জানান, শরবত বিক্রি করার সময় হঠাৎ দেখি একটি কুকুর মুখে করে নবজাতটিকে নিয়ে দৌড়াচ্ছে। এরপর দৌড়ে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি। নবজাতকটির দুই হাঁটু ও ডান হাতের কব্জি পাওয়া যায়নি। সম্ভবত কুকুরটি তা খেয়ে ফেলেছে।

Advertisement

শাহবাগ থানার এসআই নুর আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে একটি ছেলে নবজাতক দেখতে পাই। যার বয়স হবে আনুমানিক একদিন। নবজাতকের দুই পা ও এক হাতে কব্জি থেকে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।


 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!