ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৯, ১২ জুন ২০২৩
চাকরি দেওয়ার নামে প্রতারণা, অবশেষে গ্রেফতার
গ্রেফতার প্রতারক- ছবি: সংগৃহীত

মিথ্যা পরিচয়ে দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার নামে অসংখ্য মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক মো. রাজিবুল হাসান রকিকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার প্রতারকের কাছ থেকে ২টি র‌্যাংক ব্যাজ, ভুয়া পরিচয়পত্র, ৩টি ভুয়া চিকিৎসা বই, ৪ হাজার ৫৫০ টাকা, ২টি ক্রেডিট কার্ড, ১টি হাত ঘড়ি, ১টি পাসপোর্ট, ২টি মোবাইল ফোন, ৮টি সিম কার্ড, ২টি ব্যাগ, ১টি চেক বই, ৩টি স্ট্যাম্পসহ অন্যান্য কাগজপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবি উদ্ধার করা হয়েছে।

Advertisement

র‌্যাব কর্মকর্তা  পারভেজ মিয়া জানান, রোববার (১১ জুন) রাতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান থানার কাওলা রোডের হাজী ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!