[ রাজধানী ]
হাতিরঝিলে ঝিল কুটুম ক্যাফেতে অগ্নিকাণ্ড
সংগৃহীত ছবি
রাজধানীর হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার পেছনে ঝিল কুটুম ক্যাফেতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে।
বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিকেল পৌনে ৫টার দিকে আগুনের সংবাদ পাই। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়। এর মধ্যে দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!