ভুক্তভোগী হালিমা আক্তার মিম উপজেলার সাতানি গ্রামের প্রিন্সের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী ঐ এলাকায় বাসাভাড়া নিয়ে থাকতেন।
স্থানীয়রা জানান, চলতি মাসের ২ জুন শাহজাহান মুন্সির ভাড়াটে বাসায় বসবাস করছিলেন ঐ দম্পতি। দুপুরের খাবার খেয়ে সবাই যে যার বাসায় বিশ্রাম করছিলেন। এ সময় বোরখা পড়া দুজন মুখোশধারী ব্যক্তি হঠাৎ বাসায় ঢুকে ঐ গৃহবধূকে হাত-পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যান। পরে ঐ গৃহবধূর চিৎকার প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
.png)
দুমকি থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।