[ রাজধানী ]
ধানমন্ডিতে অজ্ঞান পার্টির খপ্পরে অটোরিকশা হারালেন চালক
ফাইল ফটো
রাজধানীর ধানমন্ডি থেকে মো. আলম (৫০) নামে এক অটোরিকশা চালককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিজের সিএনজিচালিত অটোরিকশাটি খুইয়েছেন বলে জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ৬ নম্বর রোড থেকে ধানমন্ডি থানা-পুলিশ তাকে উদ্ধার করে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
ধানমন্ডি থানার এসআই শামসুল হক জানান, খবর পেয়ে ধানমন্ডি ৬ নম্বর রোডে রাস্তার ওপর থেকে ঐ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, তিনি একজন অটোরিকশা চালক এবং তাকে অজ্ঞান করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।
.png)
হাসপাতালে নেয়ার পর তার স্টোমাক (পাকস্থলী) ওয়াশ করে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!