ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নির্মাণাধীন ভবনে মশার লার্ভা: সাইট ইঞ্জিনিয়ারকে অর্ধ লাখ জরিমানা

নিস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৮, ২১ জুন ২০২৩
নির্মাণাধীন ভবনে মশার লার্ভা: সাইট ইঞ্জিনিয়ারকে অর্ধ লাখ জরিমানা
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে কনকর্ড রিয়েল এস্টেট লিমিডেট কর্তৃক নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় সাইট ইঞ্জিনিয়ারকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া আরো ২টি কমার্শিয়াল ভবন/বাসা-বাড়ির একাধিক স্থানে মশার লার্ভা পাওয়ায় পৃথক ২ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে অভিযানে ৩ মামলায় ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডি এলাকার ১৬ নম্বর রোডের ঐ নির্মাণাধীন এ ভবনে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এ জরিমানা করেন।

Advertisement

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম মোট ৪০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় কনকর্ড নির্মাণাধীন ভবন ছাড়া সাত মসজিদ রোডের ৭৩৫ নম্বর হোল্ডিংয়ের কে. বি. স্কয়ার এবং ৭৫১ নম্বর হোল্ডিংয়ের তাজলিলি ভবনে মশার লার্ভা পাওয়ায় যথাক্রমে ৪০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর. এম. সেলিম শাহনেওয়াজ ২ নম্বর ওয়ার্ডের গোড়ান, উত্তর গোড়ান, বনশ্রী ও সিপাহীবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আদালত ২৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন।

অভিযানে কোনো ভবন ও স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়নি। এছাড়া কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৪৮ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের সময় আদালত ৩০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২টি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেন, আজকের অভিযানে আমরা ধানমন্ডি এলাকায় কনকর্ড রিয়েল এস্টেট লিমিটিডে কর্তৃক নির্মাণাধীন একটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবন নির্মাণে সংশ্লিষ্ট সাইট ইঞ্জিনিয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি।

এছাড়া আরো ২টি কমার্শিয়াল ভবন/বাসা-বাড়ির একাধিক স্থানে মশার লার্ভা পাওয়ায় আরও পৃথক ২ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে আজকের অভিযানে ৩ মামলায় ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

আজকের অভিযানে সর্বমোট ৯৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৫টি বাসাবাড়ি ও নিমাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় সর্বমোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!